bd flag

বাংলা

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

অগ্রিম ক্রয়-বিক্রয় (২২৩৯-২২৫৬)

ইবন আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) যখন মাদ্বীনায় আগমন করেন তখন লোকেরা এক বা দু' বছরের বাকীতে [রাবী ইসমাঈল সন্দেহ করে বলেন, দু' অথবা তিন বছরের (মেয়াদে) খেজুর সলম (পদ্ধতিতে) বেচা-কেনা করত। এতে তিনি বললেন,] যে ব্যক্তি খেজুরে সলম করতে চায় সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে সলম করে। মুহাম্মাদ .... ইবন আবূ নাজীহ হতে নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে (সলম করার কথা) বর্ণিত রয়েছে।

ইবন আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) যখন মদ্বীনায় আসেন তখন মদ্বীনাবাসী ফলে দু' ও তিন বছরের মেয়াদে সলম করত। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, কোন ব্যক্তি সলম করলে সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে নির্দিষ্ট মেয়াদে সলম করে। আলী ইবন আবদুল্লাহ ....... ইবন আবূ নাজীহ সূত্রে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, সে যেন নির্দিষ্ট মেয়াদে সলম করে।

ইবন আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন যে, নবী (ﷺ) (মদিনা) আসেন এবং বলেন, নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট ওজনে ও নির্দিষ্ট মেয়াদে (সলম) কর।

মুহাম্মাদ অথবা আবদুল্লাহ ইবন আবুল মুজালিদ হতে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবন শাদ্দাদ ইবন হাদ ও আবূ বুরদাহ-এর মাঝে সলম কেনা-বেচার ব্যাপারে মতভেদ দেখা দিলে তারা আমাকে ইবন আবূ আওফা-এর নিকট পাঠান। আমি এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) , আবূ বাকর ও উমার-এর যুগে আমরা গম, যব, কিসমিস ও খেজুরে সলম করতাম। (তিনি আরো বলেন) এবং আমি ইবন আবযা-কে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ বলেন।

পূর্বের হাদিসের মতই (২২৪২)।

মুহাম্মাদ ইবন আবূ মুজালিদ হতে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবন শাদ্দাদ ও আবূ বুরদাহ আমাকে আবদুল্লাহ ইবন আবূ আওফা-এর কাছে পাঠান। তারা বললেন যে, (তুমি গিয়ে) তাকে জিজ্ঞেস কর, আল্লাহর রাসূল (ﷺ) -এর যুগে সাহাবায়ে কিরাম গম বিক্রয়ে কি সলম (পদ্ধতি গ্রহণ) করতেন? আবদুল্লাহ বললেন, আমরা সিরিয়ার লোকদের সঙ্গে গম, যব ও কিসমিস নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। আমি বললাম, যার কাছে এসবের মূল বস্তু থাকত তার সঙ্গে? তিনি বললেন, আমরা এ সম্পর্কে তাদের জিজ্ঞেস করিনি। তারপর তারা দু'জনে আমাকে আবদুর রহমান ইবন আবযা-এর কাছে পাঠালেন এবং আমি তাকে (এ ব্যাপারে) জিজ্ঞেস করলাম। তিনি বলেন, নবী (ﷺ) -এর যুগে সাহাবীগণ সলম করতেন, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতেন না যে, তাদের কাছে মূল বস্তু মওজুদ আছে কি-না। মুহাম্মাদ ইবন আবূ মুজালিদ হতে অনুরূপ বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, আমরা তাদের সঙ্গে গম ও যবে সলম করতাম। শায়বানী হতে বর্ণিত যে, রাবী বলেন, গম, যব ও ও কিসমিসের (সলম করতেন)। আবদুল্লাহ ইবন ওয়ালীদ সুফিয়ান সূত্রে শায়বানী-এর বর্ণনায় রয়েছে "এবং যায়তুনে"।

পূর্বের হাদিসের মতই (২২৪৪)।

আবুল বাখতারী তাঈ হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস-কে খেজুরে 'সলম' করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নবী (ﷺ) খেজুর খাবার যোগ্য এবং ওজন করার যোগ্য হওয়ার আগে বিক্রি করা নিষেধ করেছেন। ঐ সময় এক ব্যক্তি বলল, কী ওজন করবে? তার পাশের এক ব্যক্তি বলল, সংরক্ষিত হওয়া পর্যন্ত। মুআয সূত্রে শুবা হতে আমর হতে বর্ণিত, আবুল বাখ্তারী বলেছেন, ইবন আব্বাস-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) এরূপ (করতে) নিষেধ করেছেন।

আবুল বাখতারী হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমার-কে খেজুর 'সলম' করা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, খেজুর আহারযোগ্য হওয়ার আগে তা বিক্রয় করা নিষেধ করা হয়েছে, আর নগদ রূপার বিনিময়ে বাকী রূপা বিক্রয় করতেও (নিষেধ করা হয়েছে)। আমি ইবন আব্বাস-কে খেজুরে 'সলম' করা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, নবী (ﷺ) খাওয়ার যোগ্য এবং ওজনের যোগ্য হবার পূর্বে খেজুর বিক্রয় করতে নিষেধ করেছেন।

পূর্বের হাদিসের মতই (২২৪৭)।

আবুল বাখতারী হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমার-কে খেজুর 'সলম' করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আহারযোগ্য হবার পূর্বে ফল বিক্রি করতে উমার নিষেধ করেছেন এবং তিনি নগদ সোনা বা রূপার বিনিময়ে বাকীতে সোনা বা রূপা বিক্রয় করতে নিষেধ করেছেন। আমি এ সম্পর্কে ইবন আব্বাস -কে জিজ্ঞেস করলে তিনি বললেন, নবী (ﷺ) খাওয়ার এবং ওজন করার যোগ্য হবার পূর্বে খেজুর বিক্রয় করতে নিষেধ করেছেন। আমি বললাম, এর ওজন করা কী? তখন তার নিকটে বসা একজন বলে উঠল, সংরক্ষণের উপযোগী হওয়া পর্যন্ত।

পূর্বের হাদিসের মতই (২২৪৯)।

আয়িশাহ হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) জনৈক ইয়াহূদীর কাছ হতে বাকীতে খাদ্য খরিদ করে তার লৌহ নির্মিত বর্ম ইয়াহূদীর কাছে বন্ধক রেখেছেন।

আ'মাশ হতে বর্ণিত। তিনি বলেন, আমরা সলম ক্রয় বিক্রয়ে বন্ধক রাখা সম্পর্কে ইবরাহীমকে জিজ্ঞেস করলে, তিনি বলেন, আমাকে আসওয়াদ আয়িশাহ হতে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) জনৈক ইয়াহূদীর নিকট হতে নির্দিষ্ট মেয়াদে বাকীতে খাদ্য খরিদ করে তার নিকট নিজের লৌহ নির্মিত বর্ম বন্ধক রেখেছেন।

ইবন আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন মদ্বীনায় আগমন করেন, তখন তারা (মদ্বীনাবাসী) দু' ও তিন বছরের মেয়াদে ফলের বিক্রয়ে সলম করত। তিনি বলেন, তোমরা নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করবে। আবদুল্লাহ ইবন ওয়ালীদ ...... ইবন আবূ নাজীহ সূত্রে বর্ণিত, আর তিনি বলেন, নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট ওযনে।

মুহাম্মাদ ইবন আবূ মুজালিদ হতে বর্ণিত। তিনি বলেন, আবূ বুরদা ও আবদুল্লাহ ইবন শাদ্দাদ আমাকে আবদুর রহমান ইবন আবযা ও আবদুল্লাহ ইবন আবূ আওফা-এর নিকট পাঠালেন। আমি 'সলম' পদ্ধতিতে ক্রয়-বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তারা উভয়ে বললেন, আল্লাহর রাসূল (ﷺ) -এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনীমত লাভ করতাম, আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, যব ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি [মুহাম্মাদ ইবন আবূ মুজালিদ] বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল মওজুদ থাকত, কি থাকত না? তারা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি।

পূর্বের হাদিসের মতই (২২৫৪)।

আবদুল্লাহ [ইবন উমার] হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা (মুশরিকরা) গর্ভবতী উটনীর বাচ্চার বাচ্চা প্রসব করার মেয়াদে ক্রয়-বিক্রয় করত। নবী (ﷺ) এ হতে নিষেধ করলেন। (রাবী) নাফী'-এর ব্যাখ্যা করেছেন, উটনী তার পেটের বাচ্চা প্রসব করবে।