আল-আদিয়াত (ধাবনকারী)
কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,
অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,
অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,
অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,
অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;
নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
আর নিশ্চয় সে এর উপর [স্বয়ং] সাক্ষী হয়।
আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।
তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?
আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।
নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।