আল-ফাতিহাহ (প্রারম্ভিক)
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগতসমূহের মালিক।
যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।
যিনি বিচার দিনের মালিক।
আমরা [শুধু] আপনারই ইবাদাত করি এবং [শুধু] আপনার কাছেই সাহায্য চাই।
আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন।
তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, তাদের নয় যাদের প্রতি আপনি অসন্তুষ্ট বা যারা পথভ্রষ্ট।