আল-মাঊন (প্রতিবেশী সহায়তা)
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
যারা নিজদের সালাতে অমনোযোগী,
যারা লোক দেখানোর জন্য তা করে,
এবং ছোট-খাট গৃহসামগ্রী দানে নিষেধ করে।