আল-ক্বরিয়াহ (মহা বিপর্যয়)
মহাভীতিপ্রদ শব্দ।
মহাভীতিপ্রদ শব্দ কী?
তোমাকে কিসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দ কী?
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত,
আর পর্বতরাজি হবে ধুনা রঙিন পশমের মত।
অতঃপর যার পাল্লা ভারী হবে,
সে থাকবে সন্তোষজনক জীবনে;
আর যার পাল্লা হালকা হবে,
তার আবাস হবে হাবিয়া।
আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কী?
প্রজ্জ্বলিত অগ্নি।