আশ-সারহ (স্নিগ্ধ)
আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?
আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা,
যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিল।
আর আমি তোমার [মর্যাদার] জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।
সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ।
নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ।
অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও।
আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।